আবেদনের শেষ তারিখ
১৫ নভে, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
কুয়াকাটা ল্যান্ড বাই এন্ড সেল বাংলাদেশের একটি স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, যা নির্ভরযোগ্য জমি ক্রয়-বিক্রয় সেবা প্রদান করে থাকে। আমরা আমাদের ক্রমবর্ধমান জনবল পরিচালনা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাদার এইচআর এন্ড এডমিন পদে নিয়োগের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি।
এই ভূমিকায় আপনাকে প্রতিষ্ঠানের সামগ্রিক মানবসম্পদ ব্যবস্থাপনা, নিয়োগ প্রক্রিয়া তত্ত্বাবধান, কর্মী নথিপত্র সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যাদি পরিচালনা করতে হবে। আদর্শ প্রার্থীর চমৎকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এইচআর পলিসি সম্পর্কে গভীর ধারণা এবং দ্রুত পরিবর্তনশীল পরিবেশে মাল্টিপল কাজ করার মানসিকতা থাকতে হবে। রিয়েল এস্টেট খাতের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের হালনাগাদ সিভি এবং প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করার জন্য বলা হচ্ছে। কাজের সময় কোম্পানির নীতিমালা অনুযায়ী এবং বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর। কর্মস্থল মিরপুর ডিওএইচএস, ঢাকা।
প্রয়োজনীয় যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
HRM, Management বা Business Administration বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
HR & Admin বিভাগে ৫-১০ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মী ব্যবস্থাপনা, নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে।
বাংলা ও ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন তৈরির দক্ষতা থাকতে হবে।
MS Word, Excel, ই-মেইল ও অফিস সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে।
নেতৃত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে সক্ষম হতে হবে।
রিয়েল এস্টেট বা জমি ক্রয়-বিক্রয় ও মার্কেটিং টিম পরিচালনার কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সৎ, দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও কর্মঠ হতে হবে এবং গোপনীয় তথ্য সংরক্ষণের মানসিকতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
কর্মী নিয়োগ, সাক্ষাৎকার গ্রহণ ও কর্মী নির্বাচন প্রক্রিয়া সমন্বয় করা।
কর্মীদের উপস্থিতি, ছুটি, ডিউটি রোস্টার ও ব্যক্তিগত নথিপত্র সংরক্ষণ করা।
কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করা।
অফিসের শৃঙ্খলা, নিয়মনীতি ও অভ্যন্তরীণ কার্যক্রম তদারকি করা।
কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।
অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র, চুক্তিপত্র ও প্রশাসনিক রেকর্ড সংরক্ষণ করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী HR ও Admin সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা।
কোম্পানির প্রয়োজনে প্রার্থীকে মাল্টিপল কাজ করার মন-মানসিকতা থাকতে হবে।
