আবেদনের শেষ তারিখ
২৪ অক্টো, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড-এ প্রাইভেট কার, জিপ/হাইয়েস, পিকআপ এবং কাভার্ড ভ্যান চালানোর জন্য দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। সারা বাংলাদেশে নিরাপদ ও দায়িত্বশীলতার সাথে গাড়ি পরিচালনার জন্য উপযুক্ত প্রার্থীদের আহ্বান করা হচ্ছে।
এই পদে নির্বাচিত প্রার্থীকে কোম্পানির বিভিন্ন গাড়ি নিরাপদে চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়ির নিয়মিত দেখভাল ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার), সকাল ১০ টায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (৪ নং গেট-নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রয়োজনীয় যোগ্যতা
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বৈধ প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
গাড়ি চালনোর কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে হবে।
দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও সৎ হতে হবে।
গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।
দায়িত্বসমূহ
নির্ধারিত গাড়ি (প্রাইভেট কার, জিপ/হাইয়েস, পিকআপ বা কাভার্ড ভ্যান) নিরাপদে ও দক্ষতার সাথে চালনা করা।
গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
সড়ক নিরাপত্তা এবং সকল ট্রাফিক আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলা।
নির্ধারিত গন্তব্যে যাত্রী, নথিপত্র বা মালামাল নিরাপদে পরিবহন করা।
গাড়ির যেকোনো যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
