আবেদনের শেষ তারিখ
২৯ অক্টো, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।
বর্তমানে কোস্ট ফাউন্ডেশন গাড়ি চালক পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে সিভি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। সিভি ফরম্যাট ডাউনলোড করতে https://coastbd.net/job-opportuntiy/ ভিজিট করুন। এই ফরম্যাটের পরিবর্তে অন্য কোন সিভি গ্রহণ করা হবে না। পূর্ণাঙ্গ সিভি পূরণ করে আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে hr2@coastbd.net-এ মেইলে অথবা ডাকযোগে প্রধান কার্যালয়, বাড়ি # ১৩, রোড # ২, শ্যামলী, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে। সিভির সাথে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়) জমা দিতে হবে। কাজের সময় অফিসিয়াল নিয়ম অনুযায়ী এবং বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর নির্ধারিত।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ২.৫০ (৫.০০ এর মধ্যে) সহ এসএসসি পাস।
অভিজ্ঞতা: ঢাকা সিটিতে ক্যাব বা উবার চালানোর ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভিং লাইসেন্স: প্রার্থীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কারিগরি দক্ষতা: গাড়ির ইঞ্জিন, এসি, ইলেকট্রিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে পারদর্শী হতে হবে।
বয়সসীমা: ৩৫ থেকে ৪০ বছর।
অন্যান্য যোগ্যতা: প্রান্তিক জনগোষ্ঠী এবং রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থী হতে হবে।
দায়িত্বসমূহ
প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী এবং নিরাপদভাবে নির্ধারিত গন্তব্যে গাড়ি চালনা নিশ্চিত করা।
গাড়ির ইঞ্জিন, এসি, ইলেকট্রিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা।
গাড়ির পরিচ্ছন্নতা এবং সার্বিক ফিটনেস বজায় রাখা।
সকল ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা মেনে গাড়ি পরিচালনা করা।