আবেদনের শেষ তারিখ
১৪ নভে, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
ওয়েব ইম্প্রেশন টেকনোলজি ঢাকা ভিত্তিক একটি উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠান, যা মানসম্মত সফটওয়্যার সলিউশন এবং ডিজিটাল সেবা প্রদান করে থাকে। আমাদের ক্রমবর্ধমান টিমের জন্য একজন দক্ষ টেকনিক্যাল কন্টেন্ট রাইটার নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদে আপনাকে প্রযুক্তি এবং ব্যবসা সংক্রান্ত ওয়েবসাইটের জন্য মানসম্মত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে।
আগ্রহী প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে এবং ফুল-টাইম অফিস সময় অনুযায়ী কাজ করতে হবে। সঠিক যোগ্যতার ভিত্তিতে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
আবেদন করার জন্য আপনার সিভি সরাসরি webimpressiontech@gmail.com এই ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট https://webimpressiontech.com/ ভিজিট করুন। আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর, ২০২৬।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর/অনার্স ডিগ্রি।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা। এআই স্টার্টআপ, বিপিও, সফটওয়্যার কোম্পানি বা আইটি সেক্টরে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। ফ্রেশাররাও আবেদন করতে পারেন।
বয়সসীমা: কমপক্ষে ২৩ বছর।
প্রয়োজনীয় দক্ষতা: চমৎকার ইংরেজি লেখার দক্ষতা, কপিরাইটিং, প্রুফরিডিং, এসইও এবং কন্টেন্ট অপ্টিমাইজেশন।
সফ্টওয়্যার দক্ষতা: প্লাজিয়ারিজম চেকার (Copyscape, Grammarly) ব্যবহারের অভিজ্ঞতা।
দায়িত্বসমূহ
সম্পূর্ণ মৌলিক এবং প্লাজিয়ারিজম-মুক্ত ব্লগ, আর্টিকেল ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লেখা।
এসইও ফ্রেন্ডলি এবং কিওয়ার্ড অপ্টিমাইজড কন্টেন্ট তৈরি করা।
এআই দিয়ে তৈরি ড্রাফটগুলোকে মানুষের পড়ার উপযোগী ও আকর্ষণীয় করা।
নিয়মিত তথ্য সংগ্রহ ও গবেষণা করে কন্টেন্টের মান উন্নত করা।
গ্রাফিক ডিজাইনারদের সাথে সমন্বয় করে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি ও প্রকাশ করা।
