আবেদনের শেষ তারিখ
১৪ নভে, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
আরোহী (Arohi) একটি আধুনিক পরিবহন প্রযুক্তি প্ল্যাটফর্ম, যা বাস কোম্পানিগুলোকে তাদের টিকেটিং এবং বাস অপারেশন আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে।
আমরা বর্তমানে আমাদের ব্যবসার প্রসারের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খুঁজছি, যিনি বাংলাদেশজুড়ে বাস অপারেটর এবং পরিবহন কোম্পানিগুলোর সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
আগ্রহী প্রার্থীরা আপনার জীবনবৃত্তান্ত (CV) সরাসরি আমাদের অফিসিয়াল ইমেল career@arohi.co ঠিকানায় পাঠিয়ে আবেদন করুন। কাজের সময় সপ্তাহে ৬ দিন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক, তবে দেশজুড়ে নিয়মিত যাতায়াত করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) অথবা মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
বিটুবি (B2B) সফটওয়্যার ও সার্ভিস স্টার্টআপ, সফটওয়্যার কোম্পানি, পরিবহন সেবা বা ট্রাভেল এজেন্সিতে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: নির্ধারিত নয়।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ, লিখন এবং উপস্থাপনা দক্ষতা।
বাস অপারেটর, পরিবহন কোম্পানির মালিক, সিনিয়র ম্যানেজমেন্ট বা কর্পোরেট ক্লায়েন্টদের সাথে কাজের অভিজ্ঞতা।
শক্তিশালী আলোচনা দক্ষতা এবং অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করার ক্ষমতা।
মাইক্রোসফট অফিস, এক্সেল এবং বিজনেস প্রেজেন্টেশনে দক্ষতা।
বিজনেস ডেভেলপমেন্ট টিম পরিচালনা এবং লক্ষ্য অর্জনের ক্ষমতা।
ব্যবসা সংক্রান্ত মিটিং এবং অনবোর্ডিংয়ের জন্য পুরো বাংলাদেশ ভ্রমণের মানসিকতা।
দায়িত্বসমূহ
আরোহির সাথে যুক্ত হতে পারে এমন বাস কোম্পানিগুলো খুঁজে বের করা এবং যোগাযোগ করা।
আরোহির সেবা সম্পর্কে বোঝাতে বাস কোম্পানির মালিক ও ম্যানেজারদের সাথে সাক্ষাৎ করা।
উপস্থাপনা দেওয়া এবং প্ল্যাটফর্মটি কীভাবে কাজ করে তা প্রদর্শন করা।
ব্যবসায়িক শর্ত নিয়ে আলোচনা করা, চুক্তি নিয়ে দরকষাকষি করা এবং অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করা।
প্ল্যাটফর্মে আরও বাস কোম্পানি যুক্ত করার নতুন উপায় পরিকল্পনা করা এবং প্রয়োগ করা।
নির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিজনেস ডেভেলপমেন্ট টিমকে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেওয়া।
বাস কোম্পানি এবং অন্যান্য পরিবহন অংশীদারদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।
সম্ভাব্য অংশীদারদের সাথে যোগাযোগ রাখা এবং নতুন অংশীদারিত্বের অগ্রগতি ট্র্যাক করা।
