আবেদনের শেষ তারিখ
৩১ অক্টো, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
ইউনাইটেড বিডি ওভারসিজ বিদেশগামী কর্মী প্রেরণ, ভিসা প্রসেসিং এবং অভিবাসন সংক্রান্ত সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। আমরা আমাদের উত্তরা অফিসে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের জন্য অফিস এক্সিকিউটিভ পদে আবেদন আহ্বান করছি।
এই পদে আপনাকে গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করা, ভিসা ও বিদেশগামী প্রার্থীদের তথ্য সংক্রান্ত কাজ পরিচালনা করা এবং দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমে সহায়তা করতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং অফিসের নির্ধারিত সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত যোগ্যতা অনুযায়ী নির্ধারিত ডেডলাইন ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://unitedbdoverseas.com/ এর মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
লিঙ্গ: নারী, পুরুষ এবং অন্যান্য
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে পূর্ণ দক্ষতা
ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
দায়িত্বশীল, ভদ্র ও পরিশ্রমী হতে হবে
অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না
দায়িত্বসমূহ
কাস্টমারের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য প্রদান নিশ্চিত করা
ভিসা, চাকরি ও বিদেশগামী প্রার্থীদের তথ্য সংক্রান্ত কাজ সফলভাবে সম্পন্ন করা
ফোন কল ও মেসেজের মাধ্যমে কাস্টমারকে সর্বাত্মক সহযোগিতা করা
প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ ও নিরাপদে সংরক্ষণ করা
অফিসের দৈনন্দিন কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করা
কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখা