আবেদনের শেষ তারিখ
১৩ নভে, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
বাবুস সালাম স্কাই এয়ারওয়েজ (BSSA) একটি সরকার অনুমোদিত স্বনামধন্য প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক এয়ার টিকেটিং, হজ ও ওমরাহ এবং রিক্রুটিং সংক্রান্ত সেবা সততা ও সুনামের সঙ্গে প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের প্রযোজ্য নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে।
বর্তমানে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নোক্ত পদে অভিজ্ঞ, দক্ষ, পরিশ্রমী ও পেশাদার কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের তাদের জীবনবৃত্তান্ত (CV) bssa069@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর, ২০২৬। কাজের সময় এবং অন্যান্য নিয়মাবলী ইন্টারভিউয়ের সময় আলোচনা করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে (অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
প্রার্থীকে অবশ্যই অভিজ্ঞ ও দক্ষ হতে হবে।
টিকিটিং ও রিজার্ভেশন সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
দায়িত্বশীল, পরিশ্রমী ও পেশাদার মনোভাবসম্পন্ন হতে হবে।
টিকিটিং ও রিজার্ভেশন কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Amadeus ও GDS-এর মাধ্যমে টিকিট রিজার্ভেশন, ইস্যু, রি-ইস্যু, রিফান্ড এবং NDC-তে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
লিঙ্গ: পুরুষ, নারী এবং অন্যান্য।
বয়সসীমা: প্রযোজ্য নয়।
দায়িত্বসমূহ
Amadeus ও GDS ব্যবহার করে এয়ার টিকিট রিজার্ভেশন ও ইস্যু করতে হবে।
টিকিট রি-ইস্যু (Re-issue) ও রিফান্ড (Refund) সংক্রান্ত কাজ সম্পন্ন করতে হবে।
NDC-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।
টিটিকেটিং ও রিজার্ভেশন সংক্রান্ত কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট কাজের নিয়মনীতি ও প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করতে হবে।
