আবেদনের শেষ তারিখ
১৬ নভে, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
জেএসকে গ্রুপ একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ, যার অধীনে সারা হসপিটাল, সারা এক্সপ্রেস, জেএসকে ট্রাভেলস, ট্রেভল ওয়ার্ল্ড লিমিটেডসহ বিভিন্ন স্বনামধন্য সিস্টার কনসার্ন পরিচালিত হচ্ছে। আমাদের সরকারি ও বেসরকারি টেন্ডার কার্যক্রম পরিচালনার জন্য একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল ই-জিপি টেন্ডার এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।
এই পদে যোগদানের মাধ্যমে আপনাকে প্রতিদিন ই-জিপি পোর্টাল ও পত্রিকা থেকে দরপত্র খুঁজে বের করা, টেন্ডার ডকুমেন্ট বিশ্লেষণ, রেট ক্যালকুলেশন এবং সময়মতো টেন্ডার সাবমিট করার দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ব্যাংক গ্যারান্টি এবং চুক্তিপত্র সংক্রান্ত সকল প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.jskgroups.com/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর, ২০২৬। প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে এবং এটি একটি ফুল-টাইম অফিস ভিত্তিক চাকরি।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল অগ্রাধিকার পাবে)।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে (বিশেষ করে ই-জিপি টেন্ডার সাবমিশনে) ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সের সীমা: বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
টেকনিক্যাল দক্ষতা: এমএস এক্সেল (ফর্মুলা ও ক্যালকুলেশন), এমএস ওয়ার্ড এবং পিডিএফ এডিটিং ও ফাইল কম্প্রেশনে অত্যন্ত দক্ষ হতে হবে।
অন্যান্য দক্ষতা: নিখুঁতভাবে হিসাব রক্ষণাবেক্ষণ এবং নির্ধারিত সময়ে কাজ সম্পাদনের দক্ষতা।
দায়িত্বসমূহ
প্রতিদিন ই-জিপি (e-GP) পোর্টাল ও পত্রিকা থেকে প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ দরপত্র (LTM, OTM, OSTETM, RFQ) খুঁজে বের করা।
টেন্ডার ডকুমেন্টের TDS (Tender Data Sheet) ও PCC ভালোভাবে বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের যোগ্যতা (Eligibility) যাচাই করা।
BOQ (Bill of Quantities) বা Price Schedule অনুযায়ী নিখুঁতভাবে রেট অ্যানালাইসিস ও ক্যালকুলেশন (10% Less/Above ও আইটেমভিত্তিক দর) প্রস্তুত করা।
ই-জিপি পোর্টালে নতুন ডকুমেন্ট আপলোড, ফোল্ডার ম্যানেজমেন্ট, ডকুমেন্ট ম্যাপিং এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে টেন্ডার সাবমিট করা।
Average Annual Turnover, Liquid Asset, এবং Similar Nature কাজের হিসাব মেইনটেইন করা এবং প্রয়োজন অনুযায়ী JVCA (Joint Venture) ডকুমেন্ট প্রস্তুত করা।
ব্যাংক থেকে Tender Security (PO / BG), Performance Security (PG), এবং Credit Line সংগ্রহের কাজে সমন্বয় করা।
NOA (Notification of Award) পরবর্তী চুক্তিপত্র (Contract Signing) এবং বিল প্রসেসিং সংক্রান্ত ডকুমেন্টেশন প্রস্তুত করা।
