আবেদনের শেষ তারিখ
১১ নভে, ২০২৬
সংক্ষিপ্ত বিবরণ
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা, যার এমআরএ সনদ নম্বর-০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত সংস্থায় ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীতে কাজ করার জন্য লোক নিয়োগ করা হবে।
নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ১০ দিনের তাত্ত্বিক প্রশিক্ষণ ও ০১ মাস ব্যবহারিক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান এবং মূল্যায়ণ সাপেক্ষে চুড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনিত করা হবে।
আবেদন নির্দেশিকা: আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি) এবং সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই বরাবর আবেদনপত্রসহ সকাল ৮:৩০ মিনিটে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনপত্রে পদের নাম, মোবাইল নাম্বার ও নিজস্ব ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। পরীক্ষার তারিখ: ০৭.১১.২০২৬। আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৬।
প্রয়োজনীয় যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর/অনার্স পাস।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রার্থীকে বাই সাইকেল/মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
প্রার্থীকে সুঠাম দেহী, কঠোর পরিশ্রমী, সাধারণ ও দরিদ্র জনগোষ্টীর উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্বসমূহ
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে ঋণ বিতরণ, আদায় এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা।
সংস্থার নিয়ম অনুযায়ী মাঠ পর্যায়ে সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং নিয়মিত রিপোর্ট তৈরি করা।
সুবিধাদি
শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা, স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ৩৭,৭০০ টাকা (পিএফসহ) প্রতি মাসে প্রদান করা হবে।
কাজের সময়: শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি।
প্রশিক্ষণ সংক্রান্ত সকল ব্যয় সংস্থা বহন করবে এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন এবং প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
কর্ম-এলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, দুরত্ব ভাতা এবং বাই সাইকেল মেরামত বিল/মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল প্রাপ্য হবেন।
